বিরামপুরে পৌর কর্মকর্তার স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরি, আটক ২
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯
বিরামপুরে পৌর কর্মকর্তার স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরি, আটক ২
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের বিরামপুর পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে দুইজন যুবককে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।


আটককৃতরা হলেন- বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর এলাকার জামান আলীর ছেলে সাইদুজ্জামান সুমন (৪২) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীৎপুর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে মনির হোসেন (৫১)।


সুমন বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় সুমন ফটোকপি অ্যান্ড টেলিকমের স্বত্বাধিকারী। অপর দিকে মনির বর্তমানে বিরামপুর একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।


বিরামপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটার হিসেবে মুহিম হোসেন রোহানের নাম অন্তর্ভুক্তির জন্য উপজেলা নির্বাচন অফিসে একটি ফাইল জমা দেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের সময় নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর প্রান্ত কুমার পৌরসভার নাগরিকত্ব সনদে থাকা ইউএনওর স্বাক্ষর ও কিউআর কোডে অসঙ্গতি দেখতে পান।


পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানজিনা খাতুনকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। এতে সনদে থাকা তাঁর স্ক্যান করা স্বাক্ষর ও কিউআর কোডটি জাল বলে শনাক্ত করেন। এরপর সাইদুজ্জামান সুমন ও মনির হোসেনকে আটক করা হয়।সংশ্লিষ্ট নাগরিকত্ব সনদে সনদ নম্বর ৬৮৬৫৬২১২১৩ এবং ইস্যুর তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে।


বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন বলেন, ইউএনও ও পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিরামপুর পৌরসভার পক্ষ থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলা হয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com