
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ খানপুর বিওপি'র বিজিবি জোয়ানরা সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১০০০ এক হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা। উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপের সিজার মূল্য এক লক্ষ্য এক হাজার ছয়শত টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফু-উজ জামান।
বিজিবি জানায় আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ খানপুর বিওপি'র বিজিবি টহল দল মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীারা বাংলাদেশ অভ্যন্তরে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ফেলে দিয়ে পালিয়ে যায়।এছাড়াও যৌন উত্তেজক ১৪৪ বোতল সিরাপ জব্দ করে। পরে বিজিবি জোয়ানরা উক্ত ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে খানপুর বিওপি ক্যাম্পে নিয়ে আসে।
বিজিবি আরও জানায়, ধারাবাহিকভাবে মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।
বিবার্তা/রব্বানী /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]