সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য গানার তাসনিম রিফাতকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে সেখান থেকে সড়কপথে গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।


সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবারের সদস্য ও হাজারো গ্রামবাসীর উপস্থিতিতে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।


এর আগে বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটে। এতে আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাত সহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।


নিহত রিফাতের বয়স ২৮ বছর। তিন বছর আগে তার মা ক্যানসারে মারা যান। বাবা আসাদুল ইসলাম ছেলের মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন। তিনি স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com