জয়পুরহাটে মাদকদ্রব্যসহ নারী আটক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:১২
জয়পুরহাটে মাদকদ্রব্যসহ নারী আটক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ও দেশীয় ধারালো অস্ত্রসহ উম্মে হাবিবা নামে একজন নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আটক নারীর স্বামী মামলায় পলাতক আসামি কথিত সাংবাদিক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীন আলম (৩৮) কৌশলে পালিয়ে যায়।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল লতিফুল বারী।


বিজিবি সুত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবির) অধিনায়কের নেতৃত্বে বুধবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স বাহিনী কথিত সাংবাদিক, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং ভারতে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয় ও স্পর্শকাতর তথ্য পাচারকারী উক্ত গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. শাহীন আলমের বাড়িতে স্থানীয় মেম্বার, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এসময় তার আটক নারীর স্বামীর নিজ কক্ষ থেকে ৬৫৬'পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩ হাজার ৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন (একটি সচল মোবাইল ফোন, চারটি অচল) এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। যার আনুমানিক সিজার মুল্য দুই লাখ বত্রিশ হাজার সাপ্তানব্বই টাকা।


বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয় স্পর্শকাতর তথ্যগুলো শাহীন আলম ভারতে পাচার করত এবং সব ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বিষয়টা এলাকার সবাই জানত ও বুঝত কিন্তু প্রতিবাদ বা প্রতিকারের উপায় ছিল না। অবশেষে মাদক মামলায় শাহীন আলমকে পলাতক আসামি করায় বিজিবি অধিনায়কে ধন্যবাদ জানায় স্থানীয়রা।


অভিযানের শাহীন আলম বাড়ি থেকে পালিয়ে গেলেও অভিযানস্থল থেকে তার স্ত্রী মোছাঃ উম্মে হাবিবাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।


বিজিবি আরও জানায়, পলাতক শাহীন বিগত আ'লীগ সরকারের সময় দেশীয় অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় ভাবে মাদক ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা আদায় এবং ছোট ছোট গ্যাংয়ের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন। এলাকার অন্য মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন, পলাশ মিয়া ও স্থানীয় মেম্বার লাইজু মিয়ার মৌখিক অভিযোগে জানা যায়,শাহীন আলম দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্যাং গঠন করে মাদক ব্যবসা করার পাশাপাশি স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত।


টাস্কফোর্সের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে পলাতক সাংবাদিক ও মাদক ব্যবসায়ী শাহীন আলমকে পলাতক আসামি করা হয় এবং আটকৃত তার স্ত্রী উম্মে হাবিবাকে আসামি করে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল, নগদ অর্থ ও অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে বলে জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com