নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ
‘জেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত, প্রয়োজন ও সমস্যা নিয়ে আসবেন’
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১
‘জেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত, প্রয়োজন ও সমস্যা নিয়ে আসবেন’
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় জেলা পরিষদকে জনসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। তিনি বলেছেন, ‘জেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত। জেলার মানুষ তাদের প্রয়োজন ও সমস্যা নিয়ে জেলা পরিষদে আসবেন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের হলরুমে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মরহুম তৌহিদুল ইসলামের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷


পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।


সভায় পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ রহমান মুকুল, শফিকুল আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় সাংবাদিকরা পঞ্চগড়ের উন্নয়ন, জনদুর্ভোগ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন পরামর্শ দেন তারা।


সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রশাসক এম এ মজিদ। তিনি বলেন, জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ জন্য সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষকে জেলা পরিষদে এসে তাদের প্রয়োজন ও সমস্যার কথা জানানোর আহ্বান জানান।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com