যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের জামিন, শ্যোন অ্যারেস্টের আবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩
যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের জামিন, শ্যোন অ্যারেস্টের আবেদন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোর জেলা শাখার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। তবে একই সঙ্গে কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানানো হয়েছে। আদালত শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর কোর্টের জিআরও হেলাল উজ্জামান।


কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় যশোর শহরের উপশহর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম বাদী হয়ে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।


পুলিশ জানায়, মামলার তদন্তে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম উঠে আসায় তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।


এর আগে গত ১৬ মে রাতে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ। তিনি শহরের লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। আটকের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর মাঝে সম্প্রতি উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com