ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০
ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ২-নম্বর ওয়ার্ডের দোহল পাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। তিনি একই গ্রামের হালিমের ছেলে।


স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।


ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো(বিকেল ৫টা)তার সন্ধান পাওয়া যায়নি।স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন।রংপুর থেকে ডুবুরি দল রওনা হলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।


বিবার্তা/মহিনুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com