বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসফেরত স্বামীর স্ত্রীর পরে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসফেরত স্বামীর স্ত্রীর পরে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় (প্রবাস ফেরত স্বামী) তার স্ত্রীর মৃত্যুর পরে উন্নত চিকিৎসার এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পরে পৃথিবীর মায়া ত্যাগ করে মাত্র ১১ মাস বয়সের কন্যাশিশু মারিয়া মাহরিন মৃত্যু বরণ করেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এম আবদুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারিয়া মাহরিনের মৃত্যু হয়।


এর আগে একইদিন বিকেলে বিরামপুর জনতা ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় তার মা রুমি আক্তার নিহত হন।


এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন পৌর শহরের জানতা ব্যাংকের সামনে এসে পৌঁছালে পিছনে থেকে অটোরিকশা স্বজড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল মা রুমি ও মারিয়া ছিটকে পড়ে যায়।
ঘটনা স্থলে মা রুমি মৃত্যু বরণ করেন। তিনি আরও জানান, নিহত রুমির স্বামী বিদেশে ছিলেন। দেশে আসার পরে দাওয়াত খাওয়ার জন্য স্ব পরিবারে রওনা দেন পথি মধ্যে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা রুমির মৃত্যু হয়। পড়ে দুর্ঘটনায় চিকিৎসাধীন রাত নয়টার দিকে মেয়ে মারিয়া মহারিন মৃত্যু বরণ করেন।


এসময় মেয়ে মারিয়া মাহরিন সহ পরিবারের আরও কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, দূর্ঘটনা কাওকে বলে আসে না। দূর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে বাকী আহতদের উন্নত চিকিৎসার এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। একই দুর্ঘটনায় মা ও কন্যা শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি চলছেই।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com