গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (শয়তান জাল) জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।


সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত করতোয়া নদীর পৌরসভা, ফুলবাড়ি, দরবস্ত ও সাপমারা অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।


অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে ছোট, মাঝারি ও বড় সাইজ মিলে মোট ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করে।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চায়না দুয়ারি জাল স্থানীয়ভাবে শয়তান জাল নামে পরিচিত। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com