দিনাজপুরে দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে গ্রেফতার ​
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১
দিনাজপুরে দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে গ্রেফতার ​
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ছিনতাইকৃত স্বর্ণালংকার গলিয়ে তৈরি বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।


​মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:৫১ মিনিটের দিকে দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর (বিআরটিসি বাস ডিপো সংলগ্ন) অর্পণা ছাত্রীনিবাসের মেইন গেইটের সামনে মোটরসাইকেলযোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেলী রানী (২২)-নামে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের ওই দৃশ্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পরে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।


ঘটনার গুরুত্ব অনুধাবন করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত ১০টায় চিরিরবন্দর থানাধীন কাঁউগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়।


গ্রেফতারকৃত আজমীর আহমেদ সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টায় বিরামপুর থানা এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকৃত স্বর্ণ গলিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের সহযোগী মো. রকিবুল ইসলাম রকিবকে (৩৩) গ্রেপ্তার করা হয়।


​পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামি মো. মুন্নাকে গ্রেফতারেঅভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com