কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ, প্রধান শিক্ষক আটক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩
কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ, প্রধান শিক্ষক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৮) নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধসারা দারুল কুরআন সুফ্ফা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক উপজেলার হরিন্দিয়া গ্রামর আমিন মৌলভীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।


কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, একজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে আটক করা হয়েছে। এর আগেও ওই প্রতিষ্ঠানের আরও তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।


ওসি আরও জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটার পর তাকে ওই মাদ্রাসা থেকে নিয়ে এসেছি।”


এদিকে অভিযুক্ত শিক্ষক কোনো ইসলামী রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিয়েও এলাকায় আলোচনা চলছে। কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “আবুল বাশার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন।”


অন্যদিকে কোটচাঁদপুর উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা ইব্রাহিম খলিল বলেন, আবুল বাশার হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত। তবে সংগঠনে তার কোনো পদ রয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন।


অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com