অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও'র ওপর বালু দস্যুদের হামলা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪২
অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও'র ওপর বালু দস্যুদের হামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার শিকার হয়েছেন। এসময় করতোয়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।


সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলনের দায়ে ৪টি মেশিন ধ্বংস করা হয়। অভিযানকালে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের উপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করে বালু দস্যুরা। তখন ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যুদের হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com