
যশোরের অভয়নগরের রানাগাতী এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে বাহারুল মল্লিক। তবে কীভাবে মারা গেছে কারন জানা যায়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]