কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৭
কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


র‍্যালিটি শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন বাজারের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।


পরে র‍্যালি শেষে পায়রা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা ও প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তারা দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং দেশের মানুষের কল্যাণে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে।
আগামী দিনেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাকে ঘিরে কোটচাঁদপুর শহরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com