মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘একটি চারা, একটি ভবিষ্যৎ’ এই ভাবনাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।


রবিবার (৬ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর শহরের রওশনআরা বালিকা বিদ্যালয়ে শিার্থীর মাঝে ৩শ’ রেইনট্রি গাছের চারা বিতরণ করেন তিনি।


এর আগে, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন রওশন আরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।


গাছের চারা বিতরণ অনুষ্ঠানে রওশনআরা মহিলা কলেজের অধ্যাপক আবু জাফর ফাইজুল হক, অধ্যাপক, শেখ নজরুল ইসলাম, রওশনআরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকিা লিপিকা রানী, সহকারি প্রধান শিক মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


এসব চারা বিতরণকালে জাহাঙ্গীর আল আজাদ বলেন, শুধু চারা বিতরণ নয়, এগুলোকে বড় করে তোলাই আমাদের মূল লক্ষ্য। পরিবেশ ও নতুন প্রজন্মকে সবুজের প্রতি দায়িত্বশীল করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com