মাগুরায় মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩
মাগুরায় মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাগুরার শ্রীপুরে পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।


রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন। এসময় একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।


সার মজুতকারীরা হলেন— একই গ্রামের নয়ন জোয়ার্দার ও শহীদ জোয়ার্দার।


কৃষকদের অভিযোগ, স্থানীয় শহীদ জোয়ার্দারের কাছে গেলে অনেক সময় তাদের বলা হতো, সার নেই। তবে বেশি দামে সার কিনতে চাইলে মজুত রাখা সার বিক্রি করা হতো।


শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন বলেন, অবৈধভাবে সার মজুতের খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ২৩ বস্তা ও আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।


তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com