নন্দীগ্রামে নানা আয়োজনের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৬
নন্দীগ্রামে নানা আয়োজনের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার নন্দীগ্রামে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নন্দীগ্রাম বারোয়ারি মন্দিরে জন্মাষ্টমীর বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়। দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতে পরমেশ্বর শ্রীকৃষ্ণের ধরাধামে আবির্ভাবের এই তিথি উপলক্ষ্যে চন্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।


উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ব্রাহ্মণ সংসদের আয়োজনে শোভাযাত্রাটি বারোয়ারি মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক পবিত্র মহন্তের সঞ্চালনায় আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।


এতে বিশেষ বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রদীপ কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র, উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি বাবুল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ভারত চন্দ্র ও ভজন মোহন্ত প্রমুখ। বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুসরণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তরা উপবাস, পূজা-অর্চনা, কীর্তনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশনেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com