মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯
মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোরেলগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।


সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকারের নেতৃত্বে শোভাযাত্রায় উপজেলার ১৬ ইউনিয়ন থেকে আসা শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্ত অংশগ্রহণ করেন।


পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেংশু কুমার রায়, সদস্য সচিব উত্তম কুমার কর্মকার, প্রভাষক প্রবীর দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।


অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com