পঞ্চগড় থেকে নতুন দৈনিক ‘পঞ্চগড় খবর’ প্রকাশের অনুমতি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬
পঞ্চগড় থেকে নতুন দৈনিক ‘পঞ্চগড় খবর’ প্রকাশের অনুমতি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে নতুন একটি বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছেন বাংলা ভিশনের সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।


ডিক্লারেশন পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানান মোশাররফ হোসেন।


মতবিনিময় সভায় ‘পঞ্চগড় খবর’-এর লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ গুরুত্বপূর্ণ খাতগুলোকে পত্রিকাটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখের কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।


তিনি বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও ‘পঞ্চগড় খবর’-এর অন্যতম লক্ষ্য।


মতবিনিময় সভায় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যানেল টুয়েন্টিফোর ও আমার দেশের প্রতিনিধি হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির সোহাগ হায়দার, সাংবাদিক আব্দুল্ল্যাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, সমকালের দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ্চন্দ্র রায়, ডিবিসির সাংবাদিক ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাভলু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় পঞ্চগড়ের পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com