জ্বালানি প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার ঘটনায় আটক ১
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৭
জ্বালানি প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার ঘটনায় আটক ১
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন নামে একজনকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের আশ্রম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।


পরে শয়নকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আশ্রম রোড এলাকার শফির ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে শয়ন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনার ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে।


এ ছাড়া যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


স্থানীয়দের ভাষ্য, শয়ন শংকরপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা, সন্ত্রাসী ও ‘চোরাই সিন্ডিকেটের হোতা’ তুহিন এবং তার ভাই সুহিনের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।


দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরলে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।


পুলিশ জানিয়েছে, শুক্রবার শয়নকে আদালতে সোপর্দ করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com