শরণখোলায় যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০
শরণখোলায় যুবকের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নাঈম ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।


পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ভবনে নাঈমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


পরিবারের সদস্যদের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পাবনায় চিকিৎসাও করানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com