কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি দল প্রথমে সাধারণরোগী সেজে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে এই অভিযান পরিচালনা করে।


দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল আজ দুপুর সাড়ে ১ টার দিকে এই অভিযান শুরু করে। তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, ওটি এবং সিসিইউ বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরেদেখেন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।


অভিযান শুরুর আগে ছদ্মবেশে দুদকের দুই কর্মকর্তা সাধারণ রোগী হিসেবে টিকিট কেটে চিকিৎসা নিতে যান। এ সময় তারাহাসপাতাল জুড়ে দালালদের দৌরাত্ম্য, প্যাথলজি বিভাগের অব্যবস্থাপনা এবং সাধারণ রোগীদের পোহাতে হওয়া নানা ভোগান্তির চিত্র সরাসরি প্রত্যক্ষ করেন। হাসপাতাল জুড়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে দুদক।


তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তদন্ত দলের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলেপরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com