চার জামায়াত নেতাদের বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
চার জামায়াত নেতাদের বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামে বিনিয়োগকৃত ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪ জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করছেন তৃণমূল নেতাকর্মীরা।


বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিনিয়োগকৃত ১২ কোটি টাকা উদ্ধার ও বিচারের দাবি জানান।


মানববন্ধনে অভিযোগ করা হয়, ২০২০ সালে কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারী শাহাজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়েত রুকন আব্দুস সালাম সুজা ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সে প্রতিষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রামের ১৫০ জন জামায়েত সদস্যের নিকট থেকে ১২ কোটি টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন। পরবর্তীতে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও বিনিয়োগকৃত টাকা ফেরত না দিয়ে তারা সটকে পড়েন। এরপর বিষয়টি জেলা জামায়াতকে জানানো হলে তাদের সদস্য পদ স্থগিত করে এবং তারা আইনী পদক্ষেপ না নিয়ে বসে সমাধানের অনুরোধ জানান। কিন্তু জেলা জামায়াতের আমীর সমাধান করতে ব্যর্থ হলে ভুক্তভোগীরা এই চার নেতার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলেও প্রমাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।


মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন ও মোসলেমা বেগম প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com