
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটির আহবায়ক হলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার।
শিক্ষক সমিতির (বাশিস) এর চেয়ারম্যান সংসদ সদস্য কুমিল্লাহ-২ (আসন) অধ্যাপক মো. সেলিম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ প্রেসকাবে এক মতবিনিয় সভায় লুৎফর রহমান বলেন, সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিনের বৈষম্যের বৈষম্যের শিকার হয়ে আসছেন। শিক্ষক সমাজ এর বৈষম্যের শিকার হওয়া বিশ্বের আর কোন দেশে নেই।
তিনি বলেন, সরকারি-বেসরকারি বৈষম্যে দূরিকরণসহ শিক্ষকদের কাঙ্খিত সকল দাবি দাওয়া বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর চেয়ারম্যান অধ্যাপক সেলিমা ভুইয়ার নের্তৃত্বে অচিরেই বাস্তবায়ন করা হবে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, শিক্ষক মো. রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ঝিমি মন্ডল, সদস্য সচিব মিফতা উদ্দিনসহ ২১ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষকবৃন্দ এ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]