
খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নদের জেলখানাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলখানাঘাট থেকে যাত্রী নিয়ে ট্রলারটি সেনের বাজারের দিকে যাচ্ছিল। মাঝনদে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যান এবং ট্রলারটি ডুবে যায়। পরে আশপাশে থাকা নৌযান এবং ফেরিতে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের চেষ্টায় নদীতে পড়ে যাওয়া সব যাত্রীকে উদ্ধার করা হয়।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার জানান, দুর্ঘটনায় নদে পরে যাওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে নদীতে স্রোত থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে নৌপুলিশের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]