গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯
গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
নুর আলম সিদ্দিক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া (তরফকামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন - উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাচগাছি এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) ও কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহিন আলমের ছেলে রুবেল (২৯)।


স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে শিয়ালগাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দ শুনে তারা ছুটে গিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দু'জনকেই উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com