বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৫
বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিএনপি সরকার যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না।’


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শের-ই-বাংলাপার্কে পঞ্চগড় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় বিএনপি সরকার সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ও সফল হয়েছে। তারেক রহমান নতুন উদ্যম ও ডাইনামিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।


তিনি আরও বলেন, একটি গুপ্ত বাহিনী মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টি ও বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে তারেক রহমান সরকারের অর্জন ও বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


ফরহাদ হোসেন দলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নেতাকর্মীকে দলের মিডিয়া সেল হিসেবে কাজ করতে হবে। সরকারের ছয় মাসের উন্নয়ন ও অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। একই সঙ্গে পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। এসময় জেলার পাঁচ উপজেলা ও দুইটি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com