
মোংলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স, ছাতা, ৩১৫ পিচ স্কুল ব্যাগ ও ২২ টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিআইএফপিসিএলের কমিউনিটি ডেভেলপমেন্ট এর অংশ হিসেবে বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িরডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উক্ত শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, বিআইএফপিসিএল এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল আজিম, বুড়িগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বাওয়ালী, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান বিশ্বাস। পাওয়ার প্লান্টের নন এক্সিকিউটিভ অফিসার জুয়েল রানা, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ গোলদার, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি দিপক কুমার রায়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআইএফপিসিএল প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত) অভিষেক কুমার, বিআইএফপিসিএল এর প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত) অভিষেক কুমারসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদাউস এর উপস্থিতিতে Maitree School এর বাচ্চাদের জন্য ২ টি Inauguration of Maitree School Bus এর উদ্বোধন করেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]