হিলিতে সীমান্ত ব্যাংকের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
হিলিতে সীমান্ত ব্যাংকের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে হিলি স্থলবন্দরে অবস্থিত সীমান্ত ব্যাংকের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীমান্ত ব্যাংকের হিলি শাখায় গ্রাহকদের অংশগ্রহণে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।


এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী, ২০-বিজিবির সহকারী পরিচালক হুমায়ুন কবির, হিলি শাখার ম্যানেজার আব্দুল হালিম, গ্রাহক এস এম মানিক, এনামুল হক তাজ, মাসুদ রানা, কামরুজ্জামান শুভ সহ অনেকে।


এসময় বক্তারা বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির নিজস্ব ব্যাংকটি জনগণের সেবামূলক কাজ করে যাচ্ছে। লেনদেন অনেক সহজ এবং দ্রুত করতে সহযোগিতা করে সংশ্লিষ্টরা।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com