
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সরকার ঘোষিত "নজরুল বর্ষ" উদযাপন দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জেও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আলীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ'র সভাপতিত্বে জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইন, পৌর বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন।
আলোচনা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুলের রণসংঙ্গীত পরিবেশন করে সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিবার্তা/রাজীব /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]