পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, হাসপাতালে দিলেন নবজাতকের চিকিৎসা সরঞ্জাম
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭:১৪
পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, হাসপাতালে দিলেন নবজাতকের চিকিৎসা সরঞ্জাম
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসে পঞ্চগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডিয়ান ডাও উপস্থিত ছিলেন।


সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট পরিদর্শন করেন।


এরপর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি।


দেশজুড়ে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়।


যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার নিউবর্ন ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী বিভিন্ন ব্রিদিং ইকুইপমেন্ট, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জাম। এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম ও উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্যখাতে উদ্ভাবন এগিয়ে নিতে এ সহায়তা দেওয়া হচ্ছে। দেশজুড়ে মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র।


হাসপাতাল পরিদর্শন শেষে রাষ্ট্রদূতের পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরসহ সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় শেষে পঞ্চগড়ের রকস মিউজিয়াম পরিদর্শনের করেন তিনি ।


উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে পঞ্চগড়ে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ দেখা গেছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com