শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৫:০৬
শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে 'ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩' এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য মোঃ আব্দুল গফুর (যুগ্ম সচিব)।


শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন।


সেমিনারে আলোচক ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ প্রধান‌ মো. আব্দুল লতিফ, উপ প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম ও যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. শওকত হোসেন প্রমুখ।


এ সময় জেলার বিভিন্ন স্তরের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com