ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:১৩
ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।


সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com