সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫৩
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ তাদের নিজ গ্রামে পৌছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এসব মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামে এসে পৌছায়। শুক্রবার (২৮ আগস্ট) নওগাঁয় একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত।


এর আগে একইদিন বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে করে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বাকি ৭ জনের মরদেহও দ্রুত দেশে আনা হবে।


প্রসঙ্গত, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। পরবর্তীতে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হলো।


শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।


পরিবারের ভাগ্য বদলের আশায় প্রবাসে যাওয়া এসব রেমিট্যান্স যোদ্ধার এমন মৃত্যুতে নিহতদের পরিবার ও নিজ নিজ এলাকায় চলছে শোকের মাতম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com