কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০১:২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা সেলিম ইসলামকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড়ে মামার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা নামক এলাকার এক বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে মাঝপথে ছেড়ে চলে যায় পাষন্ড বাবা সেলিম ইসলাম।


কোন উপায় না পেয়ে ওই কিশোরী (১৩) এক মেম্বারের বাড়িতে গিয়ে কিছুটা সুস্থ্য হয়ে তাদের সহযোগীতায় ৯৯৯ নম্বরে কল দিলে দ্রুত মেয়েটিকে পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে আজ সকালে পুলিশি হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্ত সেলিম ইসলামকে পুলিশি অভিযানে অবশেষে জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।


পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com