
গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা ও নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় সম্পৃক্ত করতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, আধুনিকতার যুগে গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করেছে মোবাইল ফোন। এতে বর্তমান প্রজন্ম শরীর ও মন দুটোই হারাতে বসেছে। মোবাইল আসক্তি ও মাদক থেকে প্রজন্মকে দূরে রাখতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি নদীবেষ্টিত এ জনপদের মানুষের সাঁতার জানা জরুরি। সুস্থ দেহ ও মনের জন্য নিয়মিত সাঁতারও উপকারী। এসব বিষয় বিবেচনায় ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সাঁতারুদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পরে বাছাইয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শুভ রায় উপজেলা চ্যাম্পিয়ন হন।
লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুণঞ্জন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]