নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২০:৫৭
নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে অজ্ঞাত মানুষের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২৬ আগস্ট) সকালে উপ‌জেলার সন্তোষপুর ইউনিয়‌নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।


স্থানীয়রা আরও জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে পা'টি ধানের জমিতে ফেলে রেখে যেতে পারে।


নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এলো তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com