ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২২:৩৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল।


তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি থাকায় ওই দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।


এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, ঈদে-ই-মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকলেও ওই দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


বিবার্তা/গোলাম রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com