
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করার এই সিদ্ধান্ত জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই বদলির আদেশ কার্যকর করা হবে। একই আদেশে আরও কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার কর্মস্থল রদবদল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। গত ২৩ আগস্ট এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। এর দুদিন পরেই তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদ থেকে সরানোর এই প্রশাসনিক সিদ্ধান্ত সামনে এলো।
নবাগত পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ দ্রুতই রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান হিসেবে তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]