নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০১:৪৫
নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।


স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা কতদিন আগে তার মৃত্যু হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয়রা জানান, রবিবার সকালে ডোবায় মাছ ধরতে গিয়ে জেলে জাক্কেল মিয়া পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সেখানে ভিড় জমে যায়। স্থানীয়রা বিষয়টি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে জানান। পরে তিনি নাগেশ্বরী থানা-পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।


স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, যুবকটিকে কয়েকদিন আগে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ ধরনের ধারণার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


লাশটির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com