হিলিতে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:২২
হিলিতে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

"ক্রীড়া শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ওয়ান ডে (এক দিনের) ফুটবল টুর্নামেন্টের খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।


হাকিমপুর পৌরসভার চুড়িপট্টি এলাকার সূর্যমুখী ক্লাব এ্যান্ড লাইব্রেরী আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় চুড়িপট্টি ফুটবল মাঠে খেলার শুভ উদ্বোধন করা হয়।


খেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন লাবিব একাদশ বনাব নীরব কিং একাদশ। ওয়ানডে ফুটবল খেলায় মোট ৮ টি দল অংগ্রহন করেন। বিজয়ী দল পাবে একটি বড় খাসি আর পরাজিত দল পাবে একটি ছোট খাসি।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হজরত আলী সরকার, হাকিমপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান পারুল নাহার, অত্র ওয়ার্ডের বাসিন্দা ও বিএনপি কর্মী হেলাল উদ্দিন, পৌর সভার ৪ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম সহ অনেকে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com