জুয়ারীদের হামলায় আহতকলেজ শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িতে অগ্নসংযোগ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:১৪
জুয়ারীদের হামলায় আহতকলেজ শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িতে অগ্নসংযোগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় আলোকীত লালমনিরহাটে আহত সেই কলেজ শিক্ষক আরিফুল ইসলাম(৩৫) মারা গেছেন।


শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।


মৃত কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদক জুয়া বাল্যবিয়েসহ নানান সামাজিক অপরাধ দমনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আলোকীত লালমনিরহাট নামে সামাজিক আন্দোলন গড়ে তুলেন। এ সামাজিক আন্দোলনের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ওয়ার্ড থেকে মুল কমিটিতে শিক্ষকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।


এরই ধারা বাহিকতায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ জন্মস্থান ভারতীয় সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মাদক ও জুয়া চক্রকে সতর্ক করেন এবং এসব থেকে সড়ে আসার আহবান জানান। তার গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রহিদুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের হাসান আলী, মেহেদী হাসান, পারভেজ, মমিন মিয়া ও হৃদয় মিয়াসহ কয়েকজনের নেতৃত্বে একটি বড় অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে। এ খবরে তাদেরকে ডেকে নিয়ে সতর্ক করে এসব থেকে সড়ে আসার আহবান জানান কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। সড়ে না এলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার ঘোষনা দেন তিনি। সমাজ থেকে সামাজিক অপরাধ দমনের এ ঘোষনা কাল হয়ে দাঁড়ায় কলেজ শিক্ষকের।


গত ১ আগস্ট প্রতিদিনের মত কলেজ থেকে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। এ সময় আগে থেকে ওৎপেঁতে থাকা রহিদুলের নেতৃত্বে জুয়া চক্রটি দেশি অস্ত্রে শিক্ষক আরিফুলের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আরিফুলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন হাসপাতালে টানা ২১ দিন বেঁচে থাকার লড়াই করে শুক্রবার মৃত্যুর কাছে হার মেনে না ফেরার পথে পাড়ি জমান কলেজ শিক্ষক আরিফুল ইসলাম।


এদিকে গত ৬ আগস্ট আরিফুলের গর্ভবতি স্ত্রী ক্লিনিকে অস্ত্রপাচার করে ছেলে সন্তানের জন্ম দেন। সমাজ আলোকীত করতে গিয়ে কলেজ শিক্ষক আরিফুলের পরিবার আজ দিশেহারা। সদ্য প্রসুত সন্তানের মুখও দেখে যেতে পারেননি।


এ ঘটনায় শিক্ষক আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে পরদিন ২ আগস্ট রহিদুলকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৮জন আদালত থেকে জামিনে মুক্তি পেলেও পলাতক থাকা প্রধান অভিযুক্ত রহিদুলকে গত ১২ আগস্ট রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।


এ দিকে কলেজ শিক্ষক আরিফুলের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিচার দাবিতে বিক্ষোভ করছে।


আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আরিফুলের মৃত্যুর খবরে এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাংচুর করছে। এমন একটি খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com