স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২০:৫৬
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা মামলাটি করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রীকে তার বাড়িতে ধর্ষণ করার অভিযোগ ওঠে।


অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুর নিউ রূপসী বাংলা নামে একটি ক্লিনিকের পরিচালক।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ক্লিনিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের চিকিৎসার সুবাদে পরিবারটির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ইউসুফ আলীর। গতকাল দুপুরে মা শহরে গেলে বাড়িতে একা ছিলেন অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। তখন তার মায়ের মোবাইল নম্বর নেওয়ার অজুহাতে বাড়িতে ঢোকেন ইউসুফ। এরপর তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে মুঠোফোনে ঘটনাটি জানায়। মা বাড়ি ফিরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ের জীবন যে নষ্ট করেছে তাঁর বিচার চাই। আমরা গরিব মানুষ, আসামিরা প্রভাবশালী। তারা না কি টাকা দিয়ে সব কিনে ফেলেছে। তাই তাঁকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি টাকার অভাবে অসুস্থ মেয়ের দুটি টেস্ট করাতে পারিনি। ওষুধ কেনারও টাকা নেই।’


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com