৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২১:২৩
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।


পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোন দেখানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যান একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মজিব উদ্দিন সেলিম। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মজিব উদ্দিন মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী এবং সম্পর্কে শিশুটির দাদা বলে জানা গেছে।


ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরই ঘটনাটি তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা উপজেলা থেকে মজিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com