গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার হলেন গোবিন্দগঞ্জ থানার এসআই শিবলী কায়েছ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৩
গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার হলেন গোবিন্দগঞ্জ থানার এসআই শিবলী কায়েছ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারীর স্বীকৃতি স্বরূপ গাইবান্ধার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার এসআই মো. শিবলী কায়েছ মীর।


সোমবার (১৭ আগস্ট) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড শেষে এ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গত জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে এসআই শিবলী কায়েছকে শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মো. আরাফাত হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।


জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অধিক সংখ্যক পরোয়ানা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারীর অফিসার হিসেবে মনোনীত করা হয়।


এ বিষয়ে এসআই শিবলী কায়েছ মীর বলেন, এই অর্জন তার একার নয়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com