তিস্তা ক্যানেলে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৮
তিস্তা ক্যানেলে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর ডিমলায় সেচ খালে (ক্যানেলে) গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) সকাল প্রায় ১০টার সময় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের সেচখালে(ক্যানেলে) এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত দুই শিশু হলেন-নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১১) ও একই ইউনিয়নের নিজ পাড়া (সোনামনির ডাঙ্গা) গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার(৪)। তারা সম্পর্কে খালা ভাগ্নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় তারা দুজনে সেচখালে গোসল করতে যায়। এ সময় সেচখালের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশ-পাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com