
দিনাজপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- রিফাত হোসেন রিমন (৩২) ও এন্তাজুল হক সোহাগ (২৫)।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন রিমন দিনাজপুর সদর উপজেলার নয়নপুর এলাকার জুলফিকার আলীর ছেলে এবং এন্তাজুল হক সোহাগ একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম আলী জানান, রোববার সন্ধ্যায় রিমন ও সোহাগ একই মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই রিমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]