
ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমসকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (১৫ আগস্ট) সকালে হিলি সীমান্তের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় ভারত হিলি কাস্টমস ইন্সপেক্টর পঙ্কজ কুমার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়ার হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা
রাশেদুজ্জামানকেও মিষ্টি উপহার দেয় ভারত কাস্টমস কর্তৃপক্ষ। পরে ওই দিন বেলা সাড়ে এগারোটার দিকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে মিষ্টি উপহার দেন।
অন্য দিকে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি না করার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তাই আজ শনিবার সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রবিবার ১৬ আগষ্ট সকাল থেকে পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।
সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসব গুলোতে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]