
নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দায়িত্বরত মসলিম উদ্দিন নামের এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় থানার ডিউটি অফিসারের কক্ষে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা খুলে ডিউটি অফিসার এএসআই মো. মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে। এতে ওই এএসআই কিছুটা আহত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান। আহত এএসআই মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় হঠাৎ রুমের ছাদের পলেস্তারার একটি অংশ খুলে পড়ে আমার কাঁধে আঘাত লাগে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। আমার আগে যারা এখানে ওসির দায়িত্বে ছিলেন তারা নতুন ভবনের চাহিদা পাঠিয়েছেন।
বিবার্তা/সুজন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]