বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:৫৪
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।


শুক্রবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ।


বন্দর সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে সড়কপথে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বন্দর-সংশ্লিষ্টরা জানান, একদিন বন্ধ থাকার পর আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com